1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশের ৯০ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না- নীলফামারীতে তুহিন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দেশের ৯০ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না- নীলফামারীতে তুহিন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, দেশের শতকরা ৯০ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, অথচ একটি দল পিআর পদ্ধতি নিয়ে উঠেপড়ে লেগেছে। তাদের সাথে যোগ দিয়েছে বাচ্চাদের দল এনসিপিও। নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ তুহিন বলেন, দেশের সংবিধানেও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোন সুযোগ নেই।

সোমবার দুপুরে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা শহরের পিটিআই মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। জেলা বিএনপির সদস্য মুক্তার হোসেন ও সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু সভা সঞ্চালনা করেন। যথাসময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে শাহরিন ইসলাম তুহিন বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে দলটি যথা সময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করছে। বলেন, যত দেরিতে নির্বাচন হবে এই সরকারের সময় ক্ষমতার ভোগ করতে পারবে তারা।

পরে বনার্ঢ্য একটি শোভাযাত্রা পিটিআই মোড় থেকে শুরু করে বড়বাজারে গিয়ে শেষ হয়। ঘোড়ার গাড়িতে বসে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী শোভাযাত্রা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )