1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নীলফামারীতে সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নীলফামারীতে সভা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ জন দেখেছেন
নীলফামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে (৬সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নবী করিম (সাঃ) এর জীবনী, আদর্শ ও শিক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ফিল্ড অফিসার মাসুদ রানা।
এতে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফেজ ড. খায়রুল আনাম ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন নীলফামারী সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের প্রভাষক ড. ফরহাদ উল ইসলাম।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নীলফামারী মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )