1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাড়ছে তিস্তার পানি; নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বাড়ছে তিস্তার পানি; নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

লালমনিরহাট অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ জন দেখেছেন
উজানের ঢল ও বৃষ্টিতে বাড়ছে উত্তরের তিস্তা নদীর পানি।  এতে নদীর ভাটি অঞ্চলে থাকা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পাউবো বলছে, আগামী ৭২ ঘন্টা এসব অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,  তিস্তার ডালিয়া পয়েন্টে পানির সমতল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।

তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড হয়েছে ৫২.০৬ মিটার, যা বিপদসীমা ৫২.১৫ মিটারের মাত্র ৯ সেন্টিমিটার নিচে। কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৮.৯৭ মিটার, বিপদসীমা ২৯.৩০ মিটার—বিপদসীমার চেয়ে ৩৩ সেন্টিমিটার নিচে।

এর আগে বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে জানিয়েছিল, পরবর্তী তিন দিনে তিস্তা, ধরলা, দুধকুমার  সহ উত্তরের নদ নদীর পানি সমতল আরও বাড়তে পারে এবং বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এতে লালমনিরহাটসহ নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )