1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজে নবীন বরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজে নবীন বরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের বিমানবন্দর সড়কে কলেজ মিলনায়তনে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন, সেক্রেটারী লায়ন হাসান ইমাম, জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল মান্নান, জ্যেষ্ঠ প্রভাষক নাসিমা সুলতানা ও জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল্লাহ আল জেহাদী প্রমুখ।এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ ও গীতা পাঠ করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা অভিনন্দনপত্র পাঠ করে শোনানো হয়। অভিনন্দনপত্র পাঠ করে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুপর্ণা সরকার। পরে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাদের নবীন শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক মো. সাজ্জাদ হোসেন।

শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান পরিবেশন করা হয়। এতে কলেজের শিক্ষার্থীরা একক ও দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবা তাবাচ্ছুম ত্রপা ও মানতাকা মাহ্পারা’র সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (কলেজ শাখা) মো. সাজ্জাদ হোসেন জানান, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলেজের তিন বিভাগে সর্বমোট ৪১৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯৫ জন, মানবিকে ১৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭১ জন শিক্ষার্থী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )