1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে শিশুকে ধর্ষণের আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সৈয়দপুরে শিশুকে ধর্ষণের আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকতৃ মামলার আসামী  মোকছেদ  আলী প্রামানিক (৫৬) গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামী মোকছেদ আলী প্রামানিকের  অবস্থান নিশ্চিত হন। পরবর্তীতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরের র‌্যাব-২ এবং রংপুর র‌্যাব-১৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানা এলাকায় গত বুধবার অভিযান চালিয়ে আসামী মোকছেদ আলী প্রামানিককে গ্রেপ্তার করেছে। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র রায়ের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এরপর  সেখান থেকে গ্রেপ্তার করে গত বুধবার রাতেই তাকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়েছে। সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ শিশু ধর্ষণ মামলার আসামী মোকছেদ আলী প্রামানিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার তাকে নীলফামারী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী তহশীলদারপাড়া মৃত. বাছরা প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক। আর তার প্রতিবেশি শিশু শিক্ষার্থী (১০)। ঘটনার দিন গত ২৯ আগস্ট দুপুরে সে (মোকছেদ আলী প্রামানিক)  বাড়ির লোকজনের অনুপস্থিতিতে প্রতিবেশি ওই শিশুকে (১০) সহপাঠির সঙ্গে খেলাধুলা করার সময় কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর  তাকে তার বাড়ির একটি নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এ মামলা দায়ের পর আসামীকে গ্রেফতার করতে না পারায় নির্যাতনের শিকার শিশু পরিবার ও এলাকাবাসী মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে ধর্ষণ মামলার আসামী মোকছেদ আলী প্রামানিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )