1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিন্টুর গণসংযোগ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিন্টুর গণসংযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ জন দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী আরেফিন আজিজ সরদার সিন্টু দল কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার তারাপুর ইউনিয়নের পুরাতন ইমামগঞ্জ বাজার, চৈতন্য বাজার ও কালির পাটসহ ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে খেটে খাওয়া সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষদের সাথে এ মতবিনিময় করেন তিনি।

গণসংযোগ শেষে ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় যোগ দেন এমপি মনোনয়নপ্রত্যাশী মো, আরেফিন আজিজ সর্দার সিন্টু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন পথসভার বক্তব্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )