


নীলফামারীতে প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোড়দারকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব(কমিউনিটি ক্লিনিক) নাসির উদ্দিন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সেমিনারে বক্তব্য দেন। সভায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানো এবং তৃণমুলে স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়।