1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্টফুড এরিয়া ঘোষণা’ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

‘নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্টফুড এরিয়া ঘোষণা’

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ জন দেখেছেন
নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্ট ফুড এরিয়া হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এছাড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশ রেস্তোরা ও ফাস্টফুডের দোকানগুলোতে নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ কার্যক্রম পরিচালনারও ঘোষণা দেন তিনি।
বুধবার বিকেলে (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন জেলা প্রশাসক।
খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক এতে প্রধান বক্তা এবং গবেষণা পরিচালক আবুল হাসেম নির্দেশিকার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।
বক্তারা বলেন, অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে এছাড়াও মানুষজন আক্রান্ত হচ্ছেন জটিল নানা রোগে। এজন্য সুস্থ্য ও স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য নিয়ম মাফিক ও নিরাপদ খাদ্য গ্রহণ করা জরুরী।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে আমরা শহরের পৌরসভা মাঠকে বেছে নিয়েছি যাতে এখানকার সকল ব্যবসায়ী নিরাপদ ও মানসম্মত ফাস্ট ফুড বিক্রি করেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশ রেস্তোরা ও ফাস্টফুডের দোকানগুলো নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাদ্য উৎপাদন করা হয় এজন্য মনিটরিং করা হবে।
বলেন, কৃষি বিভাগের সহযোগীতায় বিষমুক্ত সবজি চাষে ৬০জন কৃষককে উপকরণ দেয়া হয়েছে জেলা পরিষদের সহায়তায়।
সরকারী বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, রেস্তোরা প্রতিনিধিসহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )