


নীলফামারীর ডিমলায় ধানের শীষে ভোট চেয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা তৃণমুলে ছড়িয়ে দিতে গণসংযোগ করেছেন বিএনপি’র নেতা কর্মীরা। শনিবার বিকেলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সোবহানগঞ্জ, ডাঙ্গারহাট, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মুকুল, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হামিদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আকিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন গণসংযোগকালে।
গণসংযোগকালে নীলফামারী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১দফা দিয়েছেন। কল্যাণকর রাষ্ট্রের জন্য এই ৩১দফা খুবই গুরুত্বপুর্ণ।
বলেণ, তৃণমুলে তারেক রহমানের এই দফার লিফলেট আমরা ছড়িয়ে দিচ্ছি পাশাপাশি এই আসনে (নীলফামারী-০১) ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিনের হয়ে ভোট চাচ্ছি।