


নীলফামারীতে মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সহযোগীতায় রবিবার দিনব্যাপী এই শিবির অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস এবং কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী এই চক্ষুশিবির অনুষ্ঠিত হবে। ছয়শ জন অসহায় দরিদ্র মানুষের বিনামুল্যে ছানি অপারেশন করা হবে কর্মসূচির অংশ হিসেবে।
তিনি বলেন, নীলফামারী শিবিরে ৪২জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। দোস্ত এইডের শিক্ষা অফিসার শওকত মিয়া ও ভলান্টিয়ার আব্দুল জব্বার, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চক্ষু শিবিরে।