


শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৩য় ব্যাচের ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আলোচনা সভা শেষে তাদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নীলফামারীর আয়োজনে প্রশিক্ষণ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ছবি রানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী রুবি বানু।
প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস জুই ও উমাইরা কাদেরী জানান, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ক তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করি।এই অল্প সময়ের মধ্যে যতটুকু শিখেছি এ দিয়ে আয় করা সম্ভব।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কো-অর্ডিনেটর ছবি রানী জানান, প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে। সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে।