


নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চরচরাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে। এ সময়ে পড়াশোনা, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রাশিক।মো. রাফিউজ্জামান রাশিক। বয়স ১০। সন্তানকে নিয়ে বাবা-মা পড়েছেন চরম দুঃচিন্তায়। অর্থাভাবে নিজের কিডনি বিক্রি করে চিকিৎসা করার ঘোষণা দিয়েছেন বাবা। জানা গেছে, ২০২০সালের মার্চ মাসে ক্যান্সারে আক্রান্ত হন রাফিউজ্জামান। দীর্ঘ দিন চিকিৎসা সেবা করাতে মাদরাসা শিক্ষক বাবা মনিরুজ্জামান লিখন শেষ করেছে নিজের সম্বলটুকুও।
পরিবারের সদস্যরা জানিয়েছেন সুচিকিৎসার জন্য বোন মেরু ট্রান্সপ্ল্যাটেশন করা প্রয়োজন। এজন্য প্রয়োজন ৩০লাখ টাকা। যা সংগ্রহ করা মোটেও সম্ভব নয় পরিবারের পক্ষ্য থেকে। বাবা মনিরুজ্জামান লিখন জানান, যা ছিলো সব শেষ করেছি ছেলের চিকিৎসার জন্য। এখন আর কিছু নেই আমার। বাধ্য হয়ে কিডনি বিক্রি করার ঘোষণা দিয়েছি। কিডনি বিক্রি করে হলেও ছেলের চিকিৎসা করাতে চাই। আমার ছেলেটা বেঁচে থাক।
বলেন, ইতোমধ্যে অনেকে আমাকে সহযোগীতা করেছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতি মাসে এখন ৫৫ হাজার টাকার ঔষুধ প্রয়োজন কিভাবে এত টাকা সংগ্রহ করি। দয়া করে আপনাদের যাদের সামর্থ রয়েছে আমার পাশে দাঁড়াবেন।