1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী রানার মতবিনিময় | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী রানার মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী রিয়াদ আরফান সরকার রানা সৈয়দপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার সকাল দশটায় শহরের উপকন্ঠে পাঠায়ারীপাড়াস্থ নিজ বাসভবনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা বলেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. আমজাদ হোসেন সরকার ভজে। আমি বাবা-মায়ের একমাত্র সন্তান।

আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত সৈয়দপুরে লেখাপড়া করেছি। এরপর ভারতের দার্জিলিংয়ে উচ্চ মাধ্যমিক এবং আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করি। পরবর্তীতে সেখানকার ওই বিশ্ববিদ্যালয়ে তিন বছর অধ্যাপনাও করেছি। বাবার মৃত্যুর পর দেশে ফিরে আসি। এরপর ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। এরপর গত ২০২৪ সালে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হই। আর এ কারণে বিএনপি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে।

আমার বাবা প্রয়াত আমজাদ হোসেন সরাকার ভজে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান, তিন মেয়াদে পৌরসভার মেয়র ও নীলফামারী-৪ আসনে সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ওই সব পদে থেকে এলাকার মানুষের সেবা করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এলাকার মানুষ আজো বাবাকে স্মরণ করেন। তাই আমি আসন্ন ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে আমার বাবা আমজাদ হোসেন সরকার ভজের মতো এলাকার মানুষের সেবা করতে চাই। সেই সঙ্গে বাবার সমাপ্ত করতে চাই অসমাপ্ত কাজগুলোও। আর এজন্য সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, নীলফামারী-৪ নির্বাচনী এলাকা সৈয়দপুর ও কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে সমান গুরুত্ব দিতে চাই। ফ্যাসিস্ট সরকারের আমলে এ এলাকা উন্নয়ন বঞ্চিত থেকেছে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করতে উদ্যোগ গ্রহণ করবো। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন করার পাশাপাশি শ্রমিক-কর্মচারী নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সামাজিক প্রতিটি বিষয়ে এ অঞ্চলকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছু করতে চাই। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ উপজেলা তুলনামূলকভাবে কম উন্নীত।

সেখানে শিল্প, কল-কারখানার পাশাপাশি কৃষিজাত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সৈয়দপুর ও কিশোরগঞ্জ হাসপাতাল দুটি আধুনিক করে স্বাস্থ্যসেবায় ও যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা হবে। যাতে করে সুচিকিৎসা পান এলাকার মানুষ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াদ আরফান সরকার রানা বলেন, আমিও বিএনপি থেকে মনোনয়ন চাইবো। আশা করি দলে আমার বাবার আমজাদ হোসেন সরকারের অসামান্য অবদানের কারণে দল আমাকে বিবেচনা করবে।

তা না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি। মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিকেলে রিয়াদ আরফান সরকার রানা আসন্ন সংসদ সদস্য নির্বাচনে তাঁর প্রার্থিতা জানান দিতে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )