1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, বাস্তবায়নে ডোমার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সহযোগিতায় পল্লীশ্রী ডোমার— এক র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন ও আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমতাজুল ইসলাম, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পূর্বাভাস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )