1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে যমুনা নদীর কালিহাতী উপজেলা অংশে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।

এ সময় তিনি জানান, অভিযানে ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মদ্রাসায় বিতরণ করা হয়।

এছাড়াও অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী পৃথক দুটি মামলায় অভিযুক্তদের মোট ৪ হাজার টাকা অর্থন্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )