1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের নিয়ে তথ্য অফিসের মতবিনিময় | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের নিয়ে তথ্য অফিসের মতবিনিময়

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (১৪অক্টোবর) সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বক্তব্য দেন।

সহকারী জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিনের সঞ্চালনায় সভায় টাইফয়েড টিকাদান বিষয়ক তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ।
সভায় জানানো হয় সারাদেশে একযোগে গত ১২অক্টোবর থেকে শুরু হয়েছে টাইফয়েড জ¦র প্রতিরোধে টিকাদান কর্মসুচি। ৯মাস থেকে ১৫বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারী নির্ধারিত টিকাদান কেন্দ্রে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ জানান, অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে টিকাকেন্দ্রে গেলে টিকা প্রদান করা হবে শিশুকে। জন্মনিবন্ধনের ১৭ডিজিট দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বলেন, নীলফামারী জেলায় ৫লাখ ৫৯হাজার ৫৩৭টি শিশুকে টিকাদানের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে ৩লাখ ৮০ হাজার ৫’শ ৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্র্হিভুত রয়েছে ১লাখ ৭৯হাজার ৩২টি।

জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন জানান, টিকাদান নিয়ে অপপ্রচার ও গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের সজাগ থাকতে হবে। যাতে ভুল কোন তথ্যে টিকাদান কর্মসুচি ব্যাহত না হয়। বলেন, গণমাধ্যম কর্মীদের বড় একটি অবদান রয়েছে সামাজিক সচেতনতা সৃষ্টিতে। কোন শিশু যাতে বাদ না পড়ে এজন্য আহবান জানাতে হবে তৃণমুলে। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মুলক প্রচার কার্যক্রম শীর্ষক’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এই পরামর্শক সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )