1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ফকির লালন শাহের তিরোধান দিবসে সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

নীলফামারীতে ফকির লালন শাহের তিরোধান দিবসে সভা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন

ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার রাতে শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্মআহবায়ক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান ও সাধারণ সম্পাদক নুর আলম, অরিয়রস অব জুলাই নীলফামারীর সদস্য মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ।

বক্তারা ফকির লালন শাহের জীবন দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মুল্যবোধের চর্চা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। এছাড়াও দেশজুড়ে লালন শাহের কর্মসূচি ছড়িয়ে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পি ছাড়াও শিল্পি তানজিম আলম রিতন, স্বপ্না, সাহরিনা মাসুদ হিলারী, বিনয় রাজবংশী, তাসমিন ফওজিয়া ওপেল, রত্না, এজানুর রহমান এবং বাউল শিল্পি লুবনা ইয়াসমিন দোয়েল সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )