1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে (বাউস্ট) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ “ঢাকা শহরে মেট্টোরেল নির্মাণ : চ্যালেঞ্জ এবং সুযোগ ”শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়টি সেমিনার হলে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন এমআরটি লাইন-৫, দক্ষিণ এর ডেপুটি প্রকল্প পরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. সোহেল রানা (উপ-সচিব।

তিনি মেট্রোরেল নির্মাণের প্রযুক্তিগত দিক, নগর ব্যবস্থাপনা ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে তথ্য বহুল আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ইন-চার্জ ড. মো. মাহমুদুল হাসান। সেমিনারের শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান বক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )