1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সৈয়দপুরে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন
সবজি স্পেশাল ট্রেনের যাত্রা শুরু 

নীলফামারীর সৈয়দপুরে রেললাইন থেকে মনিফা বেগম (৫০) নামের এক মহিলার ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার শহরের অদূরে ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় সৈয়দপুর-নীলফামারী রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাতটার দিকে উল্লিখিত এলাকায় সৈয়দপুর -নীলফামারী রেললাইনের ওপর ট্রেনে কাটা এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে থানা পুলিশকে জানান এলাকার লোকজন। পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জনক চন্দ্র রায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

নিহত মহিলার পরনে ছিল কালো বোরকা ও টিয়া রঙের ম্যাক্সি। গত শুক্রবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় সৈয়দপুর- নীলফামারী রেললাইনে কোনো চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এদিকে, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মনিফা বেগম ছিল একজন মানসিক ভারসাম্যহীন। তিনি গত শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই দিন আর বাড়িতে ফিরেননি তিনি। এ অবস্থায় ওই দিন রাত অবধি পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর করেও সন্ধান পাননি তাঁর।

গত শুক্রবার সকালে কাদিরখোলা এলাকায় ট্রেনে কাটা মরদেহ উদ্ধারের খবর পেয়ে মেয়ে মিতু আকতার ঘটনাস্থলে গিয়ে তাঁর মা মনিফা বেগমের মরদেহটি শনাক্ত করেন। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঁচপীর নয়াপাড়ায়। ওই এলাকার মোজাফফর হোসেনের স্ত্রী তিনি। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ-উন নবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )