খোঁজ নিয়ে জানা গেছে, উল্লিখিত এলাকার মো. আনারুল ইসলাম সুমন ও মোছা. আমেনা আক্তার দম্পতির শিশু কন্যা আরিশা আক্তার (২০ মাস)। ঘটনার দিন গতকাল রোববার সে তাদের বসত বাড়ির পেছনে খেলাধুলা করছিল।
এর এক পর্যায়ে আকস্মিক সে অসর্তকতাবশতঃ বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় তাঁর পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে শিশু আরিশা আক্তারকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরবর্তীতে তাকে পুকুরের পানি থেকে দ্রæত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপতালে নিয়ে যান।
কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশু কন্যার মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।