বুধবার সকালে (২৬নভেম্বর) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই সপ্তাহ শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বক্তব্য দেন।
এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম ফরহাদ নোমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাণি সম্পদ খাত দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদন আরও বাড়বে এবং খামারিরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
পরে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া স্টলসমুহ পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।
উন্নত জাতের গবাদীপশু, হাঁস-মুরগি, ভেড়া, দুম্বা, কুবতর-পাখি, বিড়াল-কুকুরসহ প্রাণিসম্পদ সম্পর্কিত খাদ্য, ভ্যাকসিন, আধুনিক সরঞ্জমাদী ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয় প্রদর্শনীতে।
সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম ফরহাদ নোমান জানান, সাতদিন ব্যাপী এই সপ্তাহে উদ্বুদ্ধকরণ, সভা-সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।