1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বিরামপুরে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বরে বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও র‌্যালি করা হয়েছে। মেলার ১৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ঘোড়া, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বিড়াল ও পাখি প্রদর্শন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী।

এ উপলক্ষ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা, খামারি আবাবিল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )