1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মোকছেদুলের মুদি দোকানের তাকগুলো মালামালে পরিপূর্ণ হলো | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

হৃদয়ে সৈয়দপুরের সহায়তায়: মোকছেদুলের মুদি দোকানের তাকগুলো মালামালে পরিপূর্ণ হলো

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী)
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে এক হতদরিদ্র মুদি দোকানদারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হৃদয়ে সৈয়দপুর”। শুক্রবার(২৮ নভেম্বর)  বিকেলে সংগঠনটির উদ্যোগে মো. মোকছেদুল ইসলামের মুদি দোকানের জন্য বিভিন্ন মালামাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার হতদরিদ্র মুদি দোকানদার মো. মোকছেদুল ইসলাম। তিনি বহুদিন যাবৎ একটি ছোট মুদি দোকান চালিয়ে  পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু পুঁজি সংকটের কারণে তাঁর মুদি দোকানের বেশির ভাগ তাকগুলো দীর্ঘদিন ধরেই খালি পড়ে ছিল। প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছিল তাঁর মুদি দোকানটি। আর এতে দৈনন্দিন আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েন তিনি।

এ অবস্থায় অনেকটাই নিরুপায় হয়ে যোগাযোগ করেন সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর সংশ্লিষ্টদের সঙ্গে।তাঁর এ মানবিক আবেদন পেয়ে  হৃদয়ে সৈয়দপুর সংগঠনের পক্ষ থেকে মুদি দোকানদার মোকছেদুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল চারটায় তার  মুদি দোকানে প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এতে করে হতদরিদ্র মোকছেদুল ইসলামের ছোট মুদি দোকানের তাকগুলো আবারো মালামালে প্রায় পরিপূর্ণ হয়ে উঠে।

মোকছেদুল ইসলামের দোকানের জন্য মালামাল হস্তান্তরকালে সংগঠনের উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, রবিউল আউয়াল রবি, নুর আলম ভরসা, সভাপতি জোবাইদুল ইসলাম, উপজেলা সভাপতি এম মাসুদ পারভেজ ও  সাধারণ সম্পাদক মমিনুর রহমান,কামারপুকুর ইউনিয়ন সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিদয় ইসলাম,  মেসকাত রহমান, জনি সরকার, মিজানুর রহমান, মো. আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

মালামাল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনের উপদেষ্টা নুর আলম ভরসা বলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে  সৈয়দপুর এর মূল উদ্দেশ্য ও লক্ষ্য অসহায় ও হতদরিদ্র  মানুষকে  সহায়তা করা। আমরা সংগঠনগতভাবে সহায়তার মাধ্যমে সমাজের পিঁছিয়ে পড়া মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে ও স্বাবলম্বী করতে চাই। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আর এ ধরনের মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোকছেদুল ইসলাম তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, দোকান চালানোর মতো আমার কোন পুঁজি ছিল না।

পুুঁজির অভাবে মুদি দোকানটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আজ হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া মালামাল দিয়ে আবারও নতুন করে দোকানটি শুরু করতে পারলাম।  তিনি হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক  সংগঠনের সকল  সদস্যদের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রাণ খুলে দোয়া ও তাদের দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )