1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী-রংপুর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নীলফামারী-রংপুর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

নীলফামারীতে মালিক শ্রমিকের দ্বন্ধের জেরে নীলফামারী-রংপুর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বল্প সংখ্যক বাস চলাচল করলেও বিকেলে পুরো বন্ধ হয়ে যায়। তবে ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় রংপুর থেকে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমারসহ জেলার বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েছে। অনেকে বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে ছুটছেন। জেলা মটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, দেনা পাওনার বিরোধের জেরে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামকে মারধর করেন রংপুর বাস মালিক সমিতির কয়েকজন নেতা।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে নীলফামারীর সকল রুটে রংপুর মালিক সমিতির বাস চলারচল বন্ধ করে দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সকালে বাস বন্ধের ঘোষণা দিলেও দুপুর নাগাদ স্বল্প সংখ্যক বাস চলতে দেখা য়ায় সড়কে। এরপর বিকেলে পুরোপুরি বাস চলাচল বন্ধ হয় রুটটিতে।এ বিষয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। রংপুর মালিক সমিতির বাস এ জেলার কোন রুটে চলতে দেওয়া হবে না’।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘ আমি রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি দ্রæত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )