


বুধবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে জিতেছে আবু ধাবি নাইট রাইডার্স। যেখানে বল হাতে ইতিহাস গড়েছেন সুনিল নারিন।
ম্যাচের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই অ্যাবলকে আউট করে স্পর্শ করেন ৬০০ উইকেটের মাইলফলক। লম্বা ক্যারিয়ারে বহু অর্জন তার ঝুলিতে। তবে এই মালফলকটি যেকোনো বোলারের জন্যই বিশেষ কিছু।
নারিনের আগে রশিদ খান ও ড্রোয়াইন ব্রাভো টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন। রশিদ খান ৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়েছেন, আর ব্রাভো ৫৮২ ম্যাচে শিকার করেছেন ৬৩১ উইকেট।