1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে স্কাউটসের শুভেচ্ছা নবাগত ইউএনওকে | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে স্কাউটসের শুভেচ্ছা নবাগত ইউএনওকে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখা। রবিবার বিকেল ৪ টার দিকে ইউএনও এর দপ্তরে গিয়ে স্কাউটসের নেতৃবৃন্দ তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানায়।

এসময় স্কাউটসের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, চলমান প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবাগত ইউএনওকে অবহিত করেন। ইউএনও তাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

ইউএনও বলেন, “স্কাউটস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ গঠনে স্কাউটিং কার্যক্রমকে আরও সম্প্রসারণ করা হবে।”বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, সহসভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী কমিশনার মাওলানা মো. ইয়াকুব আলী, লিডার ট্রেইনার মোছা. জান্নাতুল ফেরদৌসী, সহ সম্পাদক মো, রেজাউল আলম, সহকারী কমিশনার মো. আবদুর রাজ্জাক রাজা, মো. আহসান হাবিব ও অডিটটিম সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিজ্ ঈফফাত জাহান তুলি আগে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউএনও হিসেবে সুন্দরগঞ্জ তার প্রথম কর্মস্থল। সদ্য বিদায়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )