


দিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই পাওয়ার ট্রিলার উল্টে পাওয়ার ট্রিলারের চালক নাইম ইসলাম (১৮) নিহত হয়েছেন। নিহত চালক উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা বালুয়ার চড়া গ্রামের কবিরুল ইসলামের ইসলামের ছেলে। সোমবার দুপুরে দাউদপুর- ভাদুরিয়া সড়কের নয়ানী জামিরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মুসা বলেন- ধান বোঝাই পাওয়ার ট্রিলার নিয়ে দাউদপুর অভিমুখে আসার পথে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রিলারটি উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।