


বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারীর উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিজয় দিবসে নীলফামারী সরকারি কলেজ থেকে র্যালিটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্র্যফিক মোড়ে গিয়ে শেষ হয়।
এতে নীলফামারী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক নেতৃত্ব দেন। নীলফামারী সরকারি মহিলা কলেজের প্লাটুন কমান্ডার আজিজুর রহমান ও সামরিক স্টাফ কর্পোরাল মাজেদুল ইসলামসহ বিএনসিসির ক্যাডেটরা এতে অংশ নেন। র্যালি শুরুর আগে উদ্বোধনী বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম।
এ সময় উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরি উপস্থিত ছিলেন। অংশ নেয়া কলেজগুলো হলো নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সরকারি কলেজ এবং জলঢাকা ডিগ্রি কলেজ।