বলেন, যদিও আসেন আপনার দেহটাকে ফাঁসিকাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।
শুক্রবার বিকেলে (১৯ডিসেম্বর) নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযার পুর্বে সংক্ষিপ্ত সভায় একথা বলেন তিনি।
এ্যাডভোকেট আজাদ বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার দোসর। ভারতের আধিপত্যবাদ ও মোড়লীপনা যতদিন শেষ হবে না ততদিন হাদিরা রাজপথে থাকবে। এক হাদি শহিদ হলেও লাখো হাদি লড়াই করেই যাবে।
সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী আহমেদ রায়হান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সেক্রেটারী সেলিম উদ্দিন, যুব বিভাগ শহর সভাপতি শরিফুল ইসলাম বক্তব্য দেন।
জানাযা নামাজ পরিচালনা করেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।
জানাযা শেষে হাদি হত্যাকান্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।