শনিবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার একটি দলার ভূট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বুদলির পার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ভূট্টাক্ষেতে কাজ করতে গিয়ে তারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই কাটা বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ডোমার থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সৈলেন রায় জানান, “মরদেহের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে চোখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তি একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারেন।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।