1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে ১১৬ প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিরামপুরে ১১৬ প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও শিক্ষার্থী ঝরেপড়া রোধকল্পে বিরামপুর উপজেলার ১১৬ প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯৭৬জন শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। রবিবার উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা।

এ উপলক্ষ্যে স্কুলের প্রধান শিক্ষক আলী কবির রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষ কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর দিনাজপুর জোনাল ম্যানেজার হাসান আলী, উপজেলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, স্কুলের সাবেক সভাপতি লুৎফর রহমান মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন প্রমূখ।

 

শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে পাউরটি ও ডিম পেয়ে উচ্ছসিত আনন্দ প্রকাশ করেছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রত্যেক শিশু শিক্ষার্থীকে রবিবার পাউরুটি ডিম, সোমবার পাউরুটি, মঙ্গলবার কলা, বুধ ও বৃহস্পতিবার পাউরুটি ডিম প্রদান করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )