1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

বিরামপুর উপজেলার শিক্ষার্থীদের হাতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বই তুলে দেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান প্রমূখ।

 

একই দিন বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক আশফিকুর রহমান চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )