এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু, চন্দিয়া আইডিয়াল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তৌহিদ জাহান মিতালী এবং সমাজসেবক আব্দুল মান্নান শেখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষগুলো। তীব্র শীতে একটি কম্বল পেয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধ রমেলা বেগম বলেন, কয়েক দিন থাকি খুব জার (শীত) নাগছিল, এই কম্বলখান পায়া খুব উপকার হইল।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের মূল লক্ষ্য। আর্তমানবতার সেবায় এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।