


রংপুর চিড়িয়াখানা রংপুরের পশু জবাইখানা (স্লাটার) এর উদ্বোধন করা হয়। গতকাল শনিবার এর শুভ উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মো. বয়জার রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, কিউরেটর ডা. মো. ফারুক হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা, ডা. মো. আমবার আলি তালুকদার, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাবিবুর রহমান, জ্যু অফিসার ডা. মো. শাহাদত হোসেন, ইউএলও ডা. কেএম ইফতেখারুল ইসলাম, ইজারাদার মো. হজরত আলী।
অনুষ্ঠানে রংপুর প্রাণিসম্পদ অফিস এবং চিড়িয়াখানার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।