1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা জব্দ, বদল নেতাসহ গ্রেফতার ৩ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা জব্দ, বদল নেতাসহ গ্রেফতার ৩

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গেফতার ব্যক্তিদের মধ্যে মহির স্থানীয় যুবদল নেতা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় একটি ঘরে ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুর ইসলামের ছেলে বারেক (৪৫)। জানা যায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মহির মিয়া ও তার সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। তাদের প্রভাবে এলাকায় মাদক সহজলভ্য হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। তারা মাদক নিয়ন্ত্রণে পুলিশের আরও নিয়মিত ও জোরালো অভিযান দাবি করেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )