1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে নারীসহ ১১ মাদক সেবির কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বিরামপুরে নারীসহ ১১ মাদক সেবির কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার চকপাড়া মহল্লায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার (১২ জানুয়ারি) সকালে মাদকের আখড়ায় অভিযান চালিয়ে নারীসহ এগার জনকে আটক করে। ঐদিন বিকেলে ভ্রাম্যমান আদালত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

জানা গেছে, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহ্মিনা সুলতানা নীলা, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর অফিসের উপ-পরিদর্শক আলমগীর হোসেন ও উপ-পরিদর্শক তাহমিদুর রহমান সোমবার সকালে বিরামপুর পৌর শহরের চবপাড়া মহল্লায় রিয়াজুল ইসলাম শিয়ালুর বাড়িতে অভিযান চালান।

এসময় মাদক সেবনের অভিযোগে হৃদয় বাবু, রেজোয়ান আলী, রেজাউল শেখ, মমতাজ আলী, সজিব হোসেন, ইলিয়াস, জুয়েল, রেজা ও হৃদয়কে এবং মাদক বিক্রির অভিযোগে শেফালী ও রজিফাকে আটক করেন। অভিযান পরিচালনাকারী দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ মাদক সেবিকে ২ মাস করে এবং এক নারীকে ১ মাস ও অপর নারীকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ দণ্ডপ্রাপ্তদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )