1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক | দৈনিক সকালের বাণী
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের বাসভবন থেকে তারেক রহমান এই বৈঠকে যুক্ত হন এবং প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা চলে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠককে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )