1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টাঙ্গাইলে ৪ শতাধিক কলার কাদি কাটল দুর্বত্তরা | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ৪ শতাধিক কলার কাদি কাটল দুর্বত্তরা

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতের আধাঁরে এক কলা চাষীর প্রায় ৪শাতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বত্তরা। এতে প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই কলাচাষীর। উপজেলার যদুনাথপুররের পাতলাচড়া এলাকার কলাচাষী কৃষক দেলোয়ার হোসেনের বাগানে শুক্রবার রাতে দুর্বত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন কন্নাজড়িক কন্ঠে এই প্রতিবেদক কে জানান, এবছর ৬০ হাজার টাকা ধার নিয়ে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করি। গাছ থেকে কলা বের হয়েছে।

সেই অপরিপাক্কবস্থায় কে বা কাহারা শুক্রবার রাতের আধাঁরে শত্রুুতাবশত প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটেফেলেছে ও গাছে থাকা কাদি অর্ধকাটা করে রেখেছে ও কিছু কাদি চুরি করে নিয়েছে দুর্বত্তরা। আমি এখন পথে বসে গেছি। এই কৃষি আবাদ থেকে আমি আমার ছেলের লেখাপড়াসহ পরিবারের সংসারের ব্যায়ভার বহন করতাম। এখন আর কোন উপায় থাকলো না। স্থানীয় কৃষক লিটন মিয়া, জাহাঙ্গীর, জহুরুল ও তোতা মিয়াসহ আরো অনেকে জানান, ফসল কেটে এ কেমন শত্রুতা। এঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এঘটনায় এনসিপি’র টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জানান, এখবর পেয়ে সরেজমিনে দেখেছি খুবই দু:খজনক ঘটনা।

এতে করে শুধু কৃষক দোলোয়ার হোসেনই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশের অর্থনৈতিতেও একটু হলেও ক্ষতি হয়েছে। কৃষি খাত উন্নয়নে দেশ কে এগিয়ে নিতে হলে কৃষকদের কে এগিয়ে নিতে হবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারকে সরকারী ভাবে সহায়তা করার জোর দাবী করছি। স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক দোলোয়ারের বাগানের কলার কাদি যারা রাতের আধাঁরে কেটেছে তাদের কে দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনা সহ কৃষক দেলোয়ার কে সরকারী সহায়তার দাবী জানাচ্ছি।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, কৃষক দেলোয়ারের কলা বাগানে রাতের আধাঁরে দুর্বত্তরা প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটেফেলেছে। বিষয়টি জেনেছি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )