1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন জনপ্রতিনিধিসহ ৮ জন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন জনপ্রতিনিধিসহ ৮ জন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৮ জন দেখেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ তার পরিষদের নয় সদস্য। মঙ্গলবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-০২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তারা।

যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, আমরা গর্বিত তুহিন ভাইয়ের মত একজন প্রার্থী পেয়ে। তিনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। বলেন, নীলফামারীর উন্নয়ন আমরা চাই। এজন্য তুহিন ভাইয়ের কোনো বিকল্প নেই। তার হাত ধরে এ এলাকায় পরিবর্তন ঘটতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়তে চাই। শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

শুধু ইপিজেডে নয় আরো এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। বলেন, দলমত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে আপনাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। যোগদানকারীদের সদস্যদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম, মমতা বেগম। সভা শেষে যোগদানকারীদের মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )