1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে গণভোট ও সচেতনতা বৃদ্ধিতে ভোটের রিক্সার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

রংপুরে গণভোট ও সচেতনতা বৃদ্ধিতে ভোটের রিক্সার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ জন দেখেছেন

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে রংপুরে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক ভোটের রিক্সার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ (আট) টি ভোটের রিক্সার প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। রিক্সাগুলো রংপুর বিভাগীয় তথ্য অফিস থেকে প্রতিটি উপজেলায় চলে যাবে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে।

এসময় পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটের রিক্সা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে। গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রমের অংশ হিসাবে এই সড়ক প্রচারের উদ্যোগ শহর ও উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোট কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করার হাতিয়ার।

এজন্য দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য তিনি সকলকে আহ্বান জানান।
এসময় রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা এবং রংপুর বিভাগীয় তথ্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )