শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগ কারী ওই নেতা চিলমারী উপজেলার
বাংলাদেশ আওয়ামীলীগ নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি ওই ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। নয়ারহাট ইউনিয়নের মৃত আরজান ব্যাপারী ছেলে বলে জানা গেছে।
লিখিত বক্তব্যে ওই নেতা বলেন, “দীর্ঘ প্রায় ৮ বছর যাবত নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছি। এছাড়াও আমি এই ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। এলাকার উন্নয়নের স্বার্থে ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপে পড়ে আওয়ামীলীগে যোগদান করি। তবে আমি কখনোই দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলাম না। বর্তমান প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করে এবং আমার শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদসহ সকল সদস্য পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। ভবিষ্যতে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি আরও অঙ্গীকার করতেছি যে, কারো চাপে পড়ে দল থেকে পদত্যাগ করি নাই।
তিনি আরো বলেন, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ আওয়ামীলীগ নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদকসহ এর স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পদ ও পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামীলীগের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যেই পদত্যগ পত্রের কপি প্রত্যেকটি দপ্তরে পাঠানো হয়েছে।