1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

রংপুরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ জন দেখেছেন
রংপুরে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রংপুর জোনের পাঁচটি শাখার প্লে থেকে দশম শ্রেণীর ১৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত তৃতীয়দিনের মতো এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় রংপুর মেডিকেল কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রবিবার দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, ব্যাঙ দৌড় অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন এবং সুপ্ত প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় তানযীমুল উম্মাহ মাদরাসা রংপুর শাখা, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রংপুর শাখা, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা রংপুর শাখা, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রংপুর- হাজীপাড়া শাখা, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রংপুর শাখা প্রি-হিফয সেকশানের শিক্ষার্থীরা এবছর বিভিন্ন ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

খেলার উদ্বোধন করেন তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর ও রংপুর জোনের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান বেলাল। এসময়
আরো উপস্থিত ছিলেন রংপুর জোনের এসিস্ট্যান্ট কো অর্ডিনেটর মো. আলামিন হাসান ও জোনাল প্রশিক্ষক মুহা. সামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান বেলাল উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সন্তানদের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় ভর্তি করিয়েছেন।

এখানে তারা দুনিয়ার শিক্ষা, কুরআনের শিক্ষায় আলোকিত হবে পাশাপাশি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। তিনি আরো বলেন, নৈতিক গুণাবলী সম্পন্ন সন্তান আমাদের দরকার, যারা এদেশে বসবাস করবে, দেশ প্রেম বুকে নিয়ে বড় হবে এবং নিজের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটাবে। এর মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে শান্তির ধারা নেমে আসবে। তাছাড়া দেহ, আত্মা ও মনের সুসমন্বিত বিকাশ সাধন করতে পারে একমাত্র ইসলামী শিক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )