1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর শহরে মব সৃষ্টি করে পিবিআই সদস্যের ওপর হামলা ও মারপিট | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

আসামি ছিনতাই: সৈয়দপুর শহরে মব সৃষ্টি করে পিবিআই সদস্যের ওপর হামলা ও মারপিট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর শহরে ভিসা প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে এসে হামলা ও মারপিটের শিকার হয়েছেন নারায়নগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি বিকেল পৌণে তিনটার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে ওই ঘটনা ঘটেছে। মব সৃষ্টিকারীদের হামলা ও মারপিটে নারায়ণগঞ্জের পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও মাইক্রোবাস চালক মো. হাসান আহত হন। এ সময় পিবিআই সদস্যদের বহনকারী মাইক্রোবাসটিও ভাঙচুর করা হয়েছে। আর এ সময় আসামি মহসিন আল মামুন ওরফে মন্টু ছিনিয়ে নেয়া হয়েছে।

সৈয়দপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন গত মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল একটি প্রতারণা মামলার আসামির খোঁজে নীলফামারীর সৈয়দপুর শহরে আসে। পিবিআইয়ের সদস্যরা নারায়নগঞ্জের ফতুল্লা থানায় গত ১ ডিসেম্বর দায়ের একটি মামলার আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তা সৈয়দপুর শহরের খালেদ মার্কেটের বিলাস গার্মেন্টস্ এর স্বত্ত্বাধিকারী মহসিন আল মামুন ওরফে মন্টু নামের একজনকে শনাক্ত করেন। পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বহনকারী মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন পিবিআই দল।

এ সময় পিবিআই দলের হেফাজতে থাকা আসামি মহসিন আল মামুন ওরফে মন্টু ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তাঁর চিৎকার চেঁচামেচিতে মার্কেটের আশপাশের লোকজন দ্রুত ছুঁটে এসে মব তৈরি করে। এ সময় তারা পিবিআই সদস্যদের ওপর আকস্মিক চড়াও হয়ে হামলা ও বেদম মারপিট করতে থাকেন। ওই হামলা ও মারপিটে নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও মাইক্রোবাস চালক হাসান আহত হন। এ সময় পিবিআই সদস্যদের বহনকারী মাইক্রোবাসটিও ভাঙচুর করা হয়েছে।

আর এ সময় আসামি মহসিন আল মামুন ওরফে মন্টুকে ছিনিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই সদস্য ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত পিবিআই সদস্য ও মাইক্রোবাস চালককে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নারায়নগঞ্জ পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখপূর্বক আরো অজ্ঞাতনামা ৩০/৩৫জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জের পিবিআইয়ের একটি দল সেখানকার ফতুল্লা থানার একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে এসেছিলেন। ওই দলটির ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )