1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে দাঁড়িপাল্লার সমর্থণে মহিলাদের শো-ডাউন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নীলফামারীতে দাঁড়িপাল্লার সমর্থণে মহিলাদের শো-ডাউন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ জন দেখেছেন
নীলফামারীতে দাঁড়িপাল্লার সমর্থণে বড় শোডাউন দেখিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী সমর্থকরা। নেতা কর্মীরা বলছেন যা ছিলো স্মরণকালের বৃহৎ একটি মিছিল।
রবিবার দুপুরে(৮ফেব্রুয়ারী) জেলা শহরের বড় বাজার থেকে শুরু করে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় মোড় (ডিসি মোড়) গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী-০২(সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ বলেন, এতবড় শোডাউন নীলফামারীর মানুষ আগে কখোনো আর দেখেনি। মুলত দাড়িপাল্লার যে গণজোয়ার তার প্রমানই আজকের মিছিল।
বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী সদর আসনে দাঁড়িপাল্লা প্রতিকে সমর্থন জানিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, এটি স্মরণকালের বৃহৎ নারী মিছিল ছিলো। যা দাড়িপাল্লার সমর্থনে নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। আগামী ১২ ফেব্রুয়ারী জামায়াত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ।
নীলফামারী সদর আসনে জামায়াত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ জানান, ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাই আমরা। সারাদেশে দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নীলফামারীকে আধুনিক টেকসই  ও উন্নত নীলফামারী গড়তে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
এরআগে সকাল নয়টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নারী কর্মী সমর্থকরা পায়ে হেঁটে, অটোরিকসা, ভ্যান যোগে শহরের বড়বাজারে জড়ো হতে থাকে। ঘন্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিসসহ আশপাশ এলাকা কানায় কানায় পুর্ণ হয়ে যায়।
জামায়াত নেতারা বলছেন, তিন কিলোমিটার দীর্ঘ মহিলা কর্মী সমর্থকদের এই মিছিল নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )