1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর -৩ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে : সামু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

রংপুর -৩ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে : সামু

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ জন দেখেছেন
রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেছেন,  দীর্ঘদিন থেকে অবহেলিত বঞ্চিত রংপুরবাসী।  একটি দল জনগণকে বোকা বানিয়ে দীর্ঘদিন থেকে ধোকা দিয়ে আসছে। তারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে ঢাকায় আলিশান জীবন যাপন করেছে। নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। কিন্তু রংপুরের কোন উন্নয়ন করেনি। শুধু রংপুরবাসীকে শোষণ ও শাসন করেছে। এবার সময় এসেছে তাদের ব্যালটের মাধ্যমে উচিত জবাব দেয়ার। আশা করি রংপুরবাসী সেই সুযোগ হাতছাড়া করবে না।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৪৬ বছর ধরে  রংপুরের মানুষের সুখে-দুখে পাশে রয়েছি। এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন ও ভোটে বিএনপি সরকার গঠন করবে। দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই  এবারে নির্বাচনে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রংপুরের স্বার্থে উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে।
রবিবার তিনি রংপুর মহানগরীর ৩০ নং ওয়ার্ডের সাতমাথা এলাকায়  মোটর শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীদের আয়োজনে নির্বাচনীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন। এরআগে তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ( ডক্টরস ক্লিনিক)  এ চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে সভা করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে তিনি  নগরীর শিল্পকলা একাডেমী  মিলনায়তনে  তারুণ্যের সংলাপ অনুষ্ঠানে যোগদান করেন।  পরে রাতে তিনি  ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সরদারপাড়া এলাকা, রংপুর সদরের  চন্দনপাট মাটিয়াপাড়া  ও সদ্যপুরষ্কনী পালিচড়া  এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু,  সদস্য সালেকুজ্জামান সালেক, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, রেজাউল ইসলাম লাভলু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বাবু, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শামীম মিয়া,জেলা মোটরস শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক রঞ্জন,  ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, সদ্যপুষ্করণী ইউনিয়ন বিএনপির সভাপতি  হারুনুর রশিদ হারুন, সাবেক তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাগুলোতে ধানের শীষের উচ্ছ্বাস, জনসমর্থনের জোয়ার লক্ষ্য করা গেছে।  স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের পক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )