1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্যবসায়ীর টাকা ছিনতাই করলেন ছাত্রদল কর্মীরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ব্যবসায়ীর টাকা ছিনতাই করলেন ছাত্রদল কর্মীরা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারীতে ছ’মিল ব্যবসায়ীর নিকট চাঁদাদাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে ছাত্রদলের নেতাকর্মী ও আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগী ছ’মিল ব্যবসায়ী চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১৭ ফেব্রুয়ারী অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।  ভুক্তভোগী ছ’মিল ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা হাজিপাড়া এলাকার বাসিন্দা। ১৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অভিযুক্তরা হলেন, রমনা মডেল ইউনিয়ন স্থগিত  ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন ইসলাম দুদু (২৭),  বিএনপির কর্মী সমর্থক দুলাল মিয়া (৩৫),  ছাত্রদল কর্মী আল  আমিন (৩০), স্বপন ইসলাম বাহা (৩০), আওয়ামী লীগ সমর্থক ও ধর্ষণ মামলার আসামী নবিদুল ইসলাম (৩৭), নুরুজ্জামাল মিয়া (৩৮) এবং ছাত্রদল কর্মী আবু মিয়া (২৮)।
সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায়, জোড়গাছ বাজারের ছ’মিলে সন্ধ্যায় সাবেক স্বামী স্ত্রী বসে কথা বলছিলেন। এসময় পাশে একটু দূরে বসে ছমিল মালিক সাইফুল কাজ করছিলেন। এসময় বাইরে থেকে অভিযুক্তরা এসে হট্টগোল করলে সাবেক স্বামী পালিয়ে যায়। পরে তারা ছ’মিল মালিককের সঙে বাগবিতণ্ডায় জড়িয়ে তাৎক্ষনিক তিন হাজার টাকা চাঁদা নেয়। পরে আরও সাত হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে দেন সাইফুল।
ঘটনার দুদিন পর সাইফুলের এলাকাবাসী অভিযুক্ত দের মারধর করার জন্য বাজারে আসেন। এঘটনার জেরে পরদিন অর্থাৎ ছিন্তাইয়ের ঘটনার দিন সকালে পথ আটকিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা অভিযুক্তরা ছিনতাই করে নেয় বলে এজাহারে উল্লেখ করেন।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান,  সকালে গাছ কেনার উদ্যেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসলে তারা পথ আটকি নগদ ১লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেন।
অভিযুক্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন ইসলাম বলেন, সেদিন মহিলা সহ তাদের আটক করলে একজন পালিয়ে যায়, পরে সেখানে আরেক ব্যবসায়ী আমাদের তিন হাজার টাকা দেয় মিষ্টি খাওয়ার জন্য। এই টাকার জন্য আমার সাথের স্বপন ইসলাম বাহাকে সাইফুলের লোকজন পিঠাইছে বাজারের মাটিতে ফেলে মারধর করেছে অনেক। আর অন্য সব অভিযোগ মিথ্যা। এছাড়াও সাইফুলের লোকজন অস্ত্রসস্ত্রসহ মিছিল দিয়েছে বলেও তিনি জানান।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে, মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )