1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমজমাট বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট চার টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। নবজাগরণ পাঠাগারের আয়োজনে এবং আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রতিযোগিতায় বিতর্ক অনুষ্ঠিত হয়। “শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন উপকারী নাকি অপকারী” শীর্ষক বিতর্কে বিজয়ী হয় ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে “কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) মানবজাতির জন্য হুমকি নাকি আশীর্বাদ” বিষয়ে অনুষ্ঠিত বিতর্কে জয়লাভ করে জামিলা আক্তার উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন বড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম মিয়া, প্রভাষক শফিউর রহমান এবং জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াশিম চক্রবর্তী। তাদের সুচিন্তিত মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুক্তিনির্ভর উপস্থাপনা, তথ্যসমৃদ্ধ আলোচনা এবং প্রাণবন্ত তর্ক-বিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীল চিন্তার উজ্জ্বল পরিচয় তুলে ধরে। শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক ও অতিথিবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )