1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে পাঁচ ব্যাক্তির জরিমানা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে পাঁচ ব্যাক্তির জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। দণ্ডিত ৫ ব্যাক্তি হলেন, মীরগঞ্জ বাজারে কাঁচামাল ব্যবসায়ী সুধাংস, মো, আনিছুর রহমান, মো. গোলাম রব্বানী এবং বেলকা বাজারের ব্যাবসায়ী মো. রিপন মিয়া ও মো. মোকছেদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। তিনি বলেন, দন্ডিত ৫ ব্যাক্তির প্রত্যেকের নিকট থেকে ২০০ করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইউএনও আরও বলেন, মূলতঃ ব্যবসায়ীদের সতর্কতা করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )