1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন

ইরানে মার্কিন ও ইসরাইলের আগ্রাসন বন্ধের এবং যশোরে উদীচী সম্মেলনে হত্যাকান্ডের বিচার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উদ্যোগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর  প্রেস ক্লাবের এবং সাহেবপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে ওই সব কর্মসূচি করা হয়।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, সহ-সভাপতি মো. শফিউল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিলকিস আক্তার নীলু এবং সাহিত্য সম্পাদক ফারহানা সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্বের যে কোন প্রান্তে আগ্রাসন ও যুদ্ধ মানবতার জন্য হুমকিস্বরূপ। যুদ্ধ কখনই মানবতার কল্যাণ বয়ে আনে না। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকল আগ্রাসন বন্ধ হওয়া জরুরি। তাই যুদ্ধকে উসকে না দিয়ে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে অবিলম্বে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা। সেই সঙ্গে বিশ^ শাস্তি প্রতিষ্ঠায় সকল সচেতন নাগরিক সমাজকে সোচ্চার হওয়ারও আহবান জানানো হয়েছে।  অন্যদিকে, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে অনুষ্ঠিত উদীচীর  দ্বাদশ সম্মেলনে বোমা হামলায় হত্যাকান্ডের বিচার দীর্ঘ ২৭ বছরেও না হওয়ার জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে ওই সব কর্মসূচি থেকে।

কর্মসূচিতে অংশ গ্রহণকারী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সদস্য-সদস্য মার্কিন-ইসরাইল আগ্রাসন ধ্বংস হোক  ও নিপাত যাক, যুদ্ধ নয় শান্তি চাই, নো ওয়ার অন ইরান এবং ৬ মার্চ যশোর ট্র্যাজেডি বিচার চাই লেখা নানা শ্লোগান বিভিন্ন প্ল্যাকার্ড ও  ফেস্টুর প্রদর্শন করেন।  এ সব কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )