1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে বদর দিবসে আলোচনা ও ইফতার মাহফিল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বদর দিবসে আলোচনা ও ইফতার মাহফিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮৭ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পঞ্চানন্দ রুহুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় স্বীরাত্বল মুস্তাক্বিম ইসলামী পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মধ্য তালুক বেলকা বায়তুল মামুর জামে মসজিদের খতিব ও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সামিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, বিজিএম হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল গফফার ও বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা একেএম নাজমুল হুদা। স্বিরাত্বল মুস্তাক্বিম ইসলামী পাঠাগারের সভাপতি শাহিন সরকারের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন পাঠাগারের সাবেক সভাপতি মো. সোলায়মান মিয়া, মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা আবু ইউসুফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )